জাতীয় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ২০২৬ উদ্বোধন করলো ডাচ্-বাংলা ব্যাংক

প্রকাশ: October 7, 2026




ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি তাদের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ২০২৬ উদ্বোধন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং সারাদেশের শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান বলেন, “বর্তমান ডিজিটাল ব্যাংকিং যুগে সাইবার নিরাপত্তার গুরুত্ব অপরিসীম। উদীয়মান সাইবার হুমকি থেকে ব্যাংক ও গ্রাহকদের সুরক্ষিত রাখতে শুধু অত্যাধুনিক প্রযুক্তি ও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থাই যথেষ্ট নয়, প্রয়োজন প্রতিটি স্তরে অব্যাহত সচেতনতা, সতর্কতা এবং সম্মিলিত দায়িত্ববোধ।”আইটি সিকিউরিটি ডিভিশনের আয়োজনে মাসব্যাপী এ উদ্যোগটি পঞ্চমবারের মতো পালিত হচ্ছে। এটি গ্রাহক ও কর্মকর্তাদের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ব্যাংকের দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন।

মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে—আইটি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও সচেতনতা কর্মশালা ফিশিং সচেতনতা ক্যাম্পেইন সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিযোগিতা ও মূল্যায়ন ডিজিটাল সচেতনতামূলক প্রচারণা।

আয়োজকরা জানান, এসব কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো সাইবার নিরাপত্তা জ্ঞান বৃদ্ধি করা, নিরাপদ ডিজিটাল লেনদেনে উৎসাহিত করা এবং ব্যাংকজুড়ে নিরাপত্তার সংস্কৃতি আরও সুদৃঢ় করা।

ডাচ্-বাংলা ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল ব্যাংকিংয়ের প্রসারের সাথে সাথে গ্রাহকের আস্থা অটুট রাখতে এবং সাইবার সহনশীলতা জোরদার করতে ব্যাংক সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

সাইবার নিরাপত্তা একটি সম্মিলিত দায়িত্ব — সচেতন থাকুন, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।