‘বর্তমানে বিরোধী দল, বিশেষ করে জামায়াত-এনসিপি সারাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে’ বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
শনিবার সন্ধ্যায় ঢাকার গুলশানে গণঅধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তরের মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ দাবি করেন।
আবু হানিফ বলেন, ‘সরকারকে ঠেকাতে জামায়াত-এনসিপি নিষিদ্ধ লীগকে পুনর্বাসন করছে। তারা পুনর্বাসনের মধ্য দিয়ে মূলত নিষিদ্ধ লীগকে মিছিল করার সুযোগ করে দিচ্ছে।’
তিনি বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা অর্থের বিনিময়ে লীগকে পুনর্বাসন করা থেকে বিরত থাকুন। কেননা, এই লীগ ফিরে আসলে কাউকেই ছাড়বে না।’