দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে ২৫.০৯.২০২৬ইং তারিখে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বরিশাল অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ৬৫ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকার চেক বরিশাল কোম্পানীর নিজস্ব ভবনের হল রুমে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মোঃ কামাল হোসেন ও মোঃ খলিলুর রহমান সিকদার। অনুষ্ঠানে সভপতিত্ব করেন প্রকল্প পরিচালক মাসুদ রানা মাসুম।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প ইনচার্জবৃন্দ এবং কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে। প্রধান অতিথি কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী তিনি তাঁর বক্তব্যে বলেন- “গ্রাহকদের বীমা দাবী দ্রুত পরিশোধের মাধ্যমে পপুলার লাইফের দায়বদ্ধতা ও আস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যে এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে”।