সিটি ব্যাংকের প্রয়াত স্পনসরের বোনাস শেয়ার হস্তান্তর

প্রকাশ: October 26, 2026




পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসির প্রয়াত স্পনসর দীন মোহাম্মদের প্রাপ্য বোনাস শেয়ারের একটি অংশ তাঁর বৈধ উত্তরাধিকারী মোহাম্মদ শোয়েবের বিও হিসাবে হস্তান্তর করা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, প্রয়াত দীন মোহাম্মদের মালিকানায় ব্যাংকটির ৭ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার ৭৮টি শেয়ার ছিল। তিনি ২০২১ সালের ২৭ এপ্রিল মৃত্যুবরণ করেন।

২০২৫ সালের স্টক লভ্যাংশ থেকে তাঁর প্রাপ্য মোট ৯৬ লাখ ৪৩ হাজার ৯৬৬টি বোনাস শেয়ারের মধ্যে ৪২ লাখ ১৯ হাজার ২৩৫টি শেয়ার মোহাম্মদ শোয়েবের বিও হিসাবে হস্তান্তর করা হবে। তিনি প্রয়াত স্পনসরের চারজন বৈধ উত্তরাধিকারীর একজন এবং সিটি ব্যাংকের স্পনসরও।

আদালতের উত্তরাধিকার সনদের ভিত্তিতে এ শেয়ার হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। বাকি তিন উত্তরাধিকারী তাঁদের প্রাপ্য শেয়ার হস্তান্তরের জন্য এখনো আবেদন করেননি। তাই তাঁদের অংশের শেয়ার আপাতত হস্তান্তর করা হচ্ছে না।