হালাল এক্সপো ঢাকা ২০২৬-এ অংশগ্রহণ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

প্রকাশ: October 18, 2026



দেশের হালাল অর্থনীতির বিকাশ এবং শরীআহি্ভত্তিক ব্যাংকিং ও আর্থিক সেবার প্রসারে ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরতে ‘হালাল এক্সপো ঢাকা ২০২৬’—এ অংশগ্রহণ করেছে আল—আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। ১৭ অক্টোবর ২০২৬ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ—চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে আয়োজিত চার দিনব্যাপী আন্তর্জাতিক এ প্রদর্শনীতে ব্যাংকের স্টল পরিদর্শন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. রাফাত উল্লা খান।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, মো. মজিবর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মনসুর আহমেদ, ভাইস প্রেসিডেন্ট মো. কামরুল ইসলাম, এস.আই.এম শাহরিয়ার, সিনিয়র এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ও এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মাজহারুল ইসলাম চৌধুরীসহ ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ।
আয়োজিত এ প্রদর্শনীতে খাদ্য ও পানীয়, প্রসাধনী, শালীন পোশাক, ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স, হালাল পর্যটনসহ বিভিন্ন খাতের দেশি—বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রদর্শনীতে হালাল পণ্য ও সেবার বাজার সম্প্রসারণ, আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ এবং সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তাদের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টির বিষয়গুলো গুরুত্ব পায়।
আল—আরাফাহ্ ইসলামী ব্যাংকের এ অংশগ্রহণের মাধ্যমে হালাল অর্থনীতির বিকাশে ইসলামী ব্যাংকিংয়ের ভূমিকা এবং শরীয়াহ্সম্মত আর্থিক সেবার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য ব্যাংকের বিভিন্ন আমানত, বিনিয়োগ ও ডিজিটাল ব্যাংকিং সেবা সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি হয়। দেশের ব্যবসা—বাণিজ্য, শিল্প ও উদ্যোক্তা উন্নয়নে ইসলামী ব্যাংকিংয়ের কার্যকর ভূমিকা তুলে ধরতেও এ প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।