ডাচ্-বাংলা ব্যাংকের ফটিকছড়ি শাখা নতুন ঠিকানায় স্থানান্তর

প্রকাশ: October 25, 2026




ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র ফটিকছড়ি শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে।

নতুন ঠিকানা: এবি শপিং সেন্টার, হোল্ডিং নং- ৪৮/৮, ঈদগাঁও রোড, বিবিরহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. সিরাজুল ইসলাম নতুন শাখা প্রাঙ্গণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

এ উপলক্ষে শাখার সফল পরিচালনা এবং ব্যাংকের ব্যবসায়ী সম্প্রদায়, আমানতকারী ও স্টেকহোল্ডারদের সমৃদ্ধি কামনা করে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, শিল্পপতি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।