পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: November 2, 2026




ঢাকায় পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর নিজস্ব সেমিনার কক্ষে বীমা দাবির চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা জামাল হোসেন, এফসিএ, স্বতন্ত্র পরিচালক, পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বি এম ইউসুফ আলী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি; প্রেসিডেন্ট, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম এবং কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বি এম শওকত আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি।