ইয়েমেনিদের হামলায় সৌদির পাশে থাকবে যুক্তরাজ্য

প্রকাশ: September 12, 2026




ইয়েমেনে হুতিদের হামলার পর সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের আওতায় নিজেদের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার সৌদি আরবের রয়েছে বলে জানিয়েছে দেশটি।

শনিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে ফোনে কথা বলার সময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এ অবস্থান জানান। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আলোচনায় সৌদি আরবের প্রতি যুক্তরাজ্যের ‘সংহতি’ প্রকাশ করেন মিলিব্যান্ড। পাশাপাশি আন্তর্জাতিক আইনের অধীনে নিজেদের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার সৌদি আরবের রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।