রাজধানীর উত্তর বাড্ডা শাখায় জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর ২০২৬ রবিবার রাজধানীর উত্তর বাড্ডা শাখায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির গ্রাহক মরহুমা ফজিলা বেগমের মৃত্যুদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুমা ফজিলা বেগমের মৃত্যুদাবির চেকটি পলিসির নমিনি ও গ্রাহকের স্বামী আবদুল করিমের নিকট হস্তান্তর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার এস এম নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অবলিখন ও কাস্টমার সার্ভিস বিভাগের এসভিপি ও ইনচার্জ মোহাম্মদ শাহাদাৎ হোসেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠন সংগঠন প্রধান বনি আমিন হাওলাদার। সভা শেষে প্রধান অতিথি সফল উন্নয়ন কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সভায় জেনিথ ইসলামী লাইফের প্রায় অর্ধ-শতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বীমা ব্যবসার প্রসার, গ্রাহকসেবার মানোন্নয়ন, নিয়মিত প্রিমিয়াম আদায় এবং বীমার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। জেনিথ ইসলামী লাইফ—গ্রাহকের দুঃসময়ে পরিবারের পাশে, প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকারবদ্ধ।