অগ্রণী ব্যাংকে ‘এআই’ বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: September 26, 2026




ব্যাংকিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের প্রয়োজনীয়তা, সম্ভাব্য ঝুঁকি এবং নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি-তে এক দিনব্যাপী বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (ABTI)-এ এ কর্মশালার আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের সাইবার সিকিউরিটি ইউনিটের নির্দেশনার আলোকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ও নিয়ন্ত্রিত ব্যবহার এবং AI Agent Governance নিশ্চিত করাই ছিল এ কর্মশালার মূল উদ্দেশ্য।

কর্মশালায় অগ্রণী ব্যাংক পিএলসি-এর শীর্ষ ব্যবস্থাপনার পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) পারসুমা আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার ও রূবানা পারভীন।

এছাড়া ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল মহাব্যবস্থাপক (GM), উপ-মহাব্যবস্থাপক (DGM) এবং সহকারী মহাব্যবস্থাপক (AGM) সরাসরি কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালার মূল সেশন পরিচালনা করেন ProSkill Academy-এর AI Trainer ও Consultant মো. এমদাদুল ইসলাম।

সেশনে ব্যাংকিং খাতে কর্মদক্ষতা বৃদ্ধি ও আধুনিক সেবায় AI-এর প্রয়োজনীয়তা, AI ব্যবহারের সম্ভাব্য ঝুঁকি ও নিরাপত্তা নিশ্চিতকরণ, AI Agent Governance-এর কাঠামো এবং প্রযুক্তির নিরাপদ ব্যবহারের মাধ্যমে ব্যাংকিং সেবাকে আরও আধুনিকায়নের ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল বিশ্বে নিরাপদ, দায়িত্বশীল ও নিয়ন্ত্রিত AI ব্যবহারের মাধ্যমে অগ্রণী ব্যাংক পিএলসি-এর সেবার মান, কর্মদক্ষতা ও ডিজিটাল সক্ষমতা আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।