পূবালী ব্যাংকের শেয়ার কিনবে ট্রাউজার লাইন

প্রকাশ: October 4, 2026




পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি পূবালী ব্যাংক পিএলসির ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছে ব্যাংকটির পরিচালকের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রাউজার লাইন লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ট্রাউজার লাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রানা লায়লা হাফিজ পূবালী ব্যাংক পিএলসির একজন পরিচালক। এ কারণে প্রতিষ্ঠানটি ব্যাংকের পরিচালকের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে বিবেচিত।

ঘোষণা অনুযায়ী, ট্রাউজার লাইন লিমিটেড ডিএসইর পাবলিক মার্কেট থেকে প্রচলিত বাজারদরে পূবালী ব্যাংকের উল্লেখিত ৩০ লাখ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছে।