আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে ফার্স হোটেলের সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশ: October 11, 2026




আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি তাদের লা-রিবা ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ডধারীদের জন্য ঢাকার পল্টনস্থ ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টের সঙ্গে ডিসকাউন্ট সুবিধা প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

সম্প্রতি ফার্স হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ভিপি ও কার্ড বিজনেস বিভাগের প্রধান মোহাম্মদ আলাউল ফয়সাল খান এবং ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টের কাজী শরীফ আহমেদ।

অনুষ্ঠানে ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টের হেড অব সেলস মনিরুজ্জামান এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ভিপি ও হেড অব প্রোডাক্টস অ্যান্ড প্রপোজিশনস সাইফ ইমাম বোখারীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির লা-রিবা ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ডধারীরা ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে কক্ষ ভাড়া ও ব্যাংকুয়েট হল ভাড়ায় সর্বোচ্চ ৫০% এবং আ লা কার্টে মেনু ও ক্লাব মেম্বারশিপ ফিতে ১০% ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।