নাভানা ফার্মার পর্ষদ সভার তারিখ ঘোষণা

প্রকাশ: October 12, 2026




শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে।

কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৫ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

একই সঙ্গে সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত আসতে পারে।